মাদ্রাসার দুই শিক্ষকের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

১০ নভেম্বর ২০২৪, ০৫:৩০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
শিক্ষকের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে মানববন্ধন

শিক্ষকের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে মানববন্ধন © টিডিসি ফটো

সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত দুই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ রবিবার (১০ নভেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জের জাফরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

অভিযুক্ত দুই শিক্ষক হলেন মাদ্রাসার প্রধান শিক্ষক (সুপার) আব্দুস সাত্তার এবং সহকারী শিক্ষক ফারুক হোসেন। শিক্ষার্থীদের অভিযোগ, এই দুই শিক্ষক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, যার ফলে তারা মাদ্রাসায় সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হন। তারা শিক্ষার্থী নির্যাতন, আর্থিক কেলেঙ্কারি, এবং জমি দখলসহ নানা অপরাধে লিপ্ত হয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, মাদ্রাসা সুপার আব্দুস সাত্তার তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অনিয়ম ও নিয়োগ বানিজ্য করেছেন। একইভাবে, সহকারী শিক্ষক ফারুক হোসেন আওয়ামী লীগের প্রভাব কাজে লাগিয়ে অবৈধভাবে শিক্ষক পদ লাভ করেন।

শিক্ষার্থীরা প্রশাসনের কাছে এই দুই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং তাদের পদত্যাগ না করলে ক্লাসে ফিরবেন না বলে ঘোষণা দেন।

ভবন নির্মাণের সময় ৮ তলা থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
  • ১৮ জুন ২০২৬
অফসাইডে বাতিল পর্তুগালের গোল
  • ১৮ জুন ২০২৬
কঙ্গোর দুর্ভাগ্য, পোস্টে লেগে ফিরল বাকাম্বুর জোরালো শট
  • ১৮ জুন ২০২৬
শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার আটক
  • ১৮ জুন ২০২৬
বিশ্বকাপে ইতিহাস গড়ল ডিআর কঙ্গো, পর্তুগালের বিপক্ষে সমতা
  • ১৭ জুন ২০২৬
উচ্চশিক্ষায় দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে সরকার
  • ১৭ জুন ২০২৬