যেভাবে প্রকাশ করা হবে আলিমের ফল

১৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের আলিম পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর)। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ মাহবুব হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের আলিম পরীক্ষার ফল ১৫ অক্টোবর বেলা ১১টায় শিক্ষাবোর্ডের সভাকক্ষে চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ্ আলমগীর প্রকাশ করবেন। আলিম পরীক্ষার্থীরা বেলা ১১টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.bmeb.gov.bd) এবং মোবাইলে এসএমএসের এর মাধ্যমে তাঁদের ফল জানতে পারবেন। 

এছাড়াও ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য মোবাইলে এসএমএস এর মাধ্যমে আবেদন করা যাবে।

উল্লেখ্য, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে: আইন…
  • ৩০ জুলাই ২০২৬
আজ আন্তর্জাতিক বন্ধু দিবস: বন্ধুত্বের বন্ধনে শান্তি, সম্প্র…
  • ৩০ জুলাই ২০২৬
স্কুল নির্বাচনে বাবা প্রার্থী হওয়ায় ভর্তি বাতিল হলো ছেলের
  • ৩০ জুলাই ২০২৬
খেজুর নাকি গুড়—ওজন কমাতে কোনটি বেশি উপকারী? জেনে নিন বিশেষ…
  • ৩০ জুলাই ২০২৬
ছিনতাইকালে ধাওয়া খেয়ে যুবকের নদীতে ঝাঁপ, অতঃপর...
  • ৩০ জুলাই ২০২৬
ঢাবি অধ্যাপক সাদেকা হালিমকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ, ছয় অ…
  • ৩০ জুলাই ২০২৬