সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসা ছাত্রের

১০ অক্টোবর ২০২৪, ১১:৫২ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
ছবি

ছবি

চলন্ত বাসে যাত্রার সময় বিদ্যুতের খুঁটিতে মাথায় আঘাত লেগে  সিফাত (১৫) মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে নেত্রকোনা জেলার বারহাট্টা শহরের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান।

নিহত আশরাফুজ্জামান সিফাত (১৫) মোহনগঞ্জ পৌরশহরের ছাওতুল কোরআন ওয়া সুন্নাহ মাদরাসার শিক্ষার্থী। বারহাট্টা উপজেলার সিংধা গ্রামের মনোয়ার হোসেন আলালের ছেলে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকালে সিফাত নেত্রকোনা শহরে একটি মাহফিলে যায়। সন্ধ্যায় বাসে করে ৩০-৪০ জন শিক্ষার্থী মাদরাসায় ফেরার পথে রাত ৯টার দিকে বারহাট্টা শহরের গোপালপুর এলাকায় পৌঁছায়। রাস্তার সংস্কার কাজের জন্য বাসটি জ্যামে পড়ে। এ সময় সিফাত বাসের জানালা দিয়ে মাথা বের করে। হঠাৎ বাসটি চলা শুরু করলে সিফাতের মাথা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সিফাত। পরে তাকে উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাওতুল কোরআন ওয়া সুন্নাহ মাদরাসার মুহতামিম হাফেজ মো. মাসুম বিল্লাহ বলেন, সিফাত হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। সে খুবই মেধাবী শিক্ষার্থী। তার এমন মৃত্যুতে খুবই মর্মাহত হয়েছি।

আরও পড়ুন: পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্তরে আ.লীগ রয়েছে: হাসনাত

বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান বলেন, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে এ নিয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: ছাত্র
দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে: আইন…
  • ৩০ জুলাই ২০২৬
আজ আন্তর্জাতিক বন্ধু দিবস: বন্ধুত্বের বন্ধনে শান্তি, সম্প্র…
  • ৩০ জুলাই ২০২৬
স্কুল নির্বাচনে বাবা প্রার্থী হওয়ায় ভর্তি বাতিল হলো ছেলের
  • ৩০ জুলাই ২০২৬
খেজুর নাকি গুড়—ওজন কমাতে কোনটি বেশি উপকারী? জেনে নিন বিশেষ…
  • ৩০ জুলাই ২০২৬
ছিনতাইকালে ধাওয়া খেয়ে যুবকের নদীতে ঝাঁপ, অতঃপর...
  • ৩০ জুলাই ২০২৬
ঢাবি অধ্যাপক সাদেকা হালিমকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ, ছয় অ…
  • ৩০ জুলাই ২০২৬