কওমি মাদ্রাসার সনদ কার্যকর করতে কাজ করবে সরকার: ধর্ম উপদেষ্টা

০৮ অক্টোবর ২০২৪, ১০:৪৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
উপদেষ্টা মাওলানা ড. আ. ফ. ম খালিদ হোসেন

উপদেষ্টা মাওলানা ড. আ. ফ. ম খালিদ হোসেন © ফাইল ফটো

কওমি মাদ্রাসার সনদকে কীভাবে কার্যকর করা যায়, কোন কোন ক্ষেত্রে কওমি মাদ্রাসা থেকে প্রাপ্ত সনদ কাজে লাগানো যায়, সে বিষয়ে বর্তমান সরকার কাজ করবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা মাওলানা ড. আ. ফ. ম খালিদ হোসেন।  

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় মাদারীপুর জেলার শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় সীরাতুন্নবী মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
ধর্ম উপদেষ্টা বলেন, কওমি মাদ্রাসা থেকে প্রাপ্ত সনদ বিগত সরকার এমএ (মাস্টার্স) মান দিয়েছে। এবার আমরা যেটা করবো, মাদ্রাসার হুজুরদের নিয়ে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রাপ্ত সনদ কোন কোন ফিল্ডে কাজে লাগানো যায়, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনীসহ বিভিন্ন জায়গায় আমরা যদি তাদের ঢুকাতে পারি, তাহলে কওমি সনদপ্রাপ্ত আলেমরা তাদের খেদমত করতে পারবেন।

কম খরচে হজের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা উত্তর সময়ে হাজিরা জাহাজে করে হজ করতে যেতেন। আমরা পরীক্ষামূলকভাবে জাহাজে করে হাজীদের হজে পাঠানোর বিষয়ে আলোচনা করেছি। সৌদি সরকারের এ বিষয়ে সম্মতি আছে। ইতোমধ্যে আমরা জাহাজ কোম্পানির মালিকদের সঙ্গেও আলাপ করেছি। এ বছর আমরা জাহাজে পাঠাতে পারি কিনা। অন্তত আমরা একটা ডোর ওপেন করে দিতে চাই। এ দেশের সাধারণ মানুষ যাতে কম খরচে হজ করতে পারে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬