‘বিটিএস’ দল করে টাকা রোজগারের পরিকল্পনা ছিল নিখোঁজ ৫ ছাত্রীর

০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
জয়পুরহাট থানা

জয়পুরহাট থানা © সংগৃহীত

জয়পুরহাটের কালাইয়ের চাকলমুয়া সহীহ সুন্নাহ বালিকা মাদরাসার নিখোঁজ পাঁচ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বগুড়া থেকে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই পাঁচ ছাত্রী দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড দলে (বিটিএস) আসক্তি ছিল বলে পুলিশের তদন্তে উঠেছে এসেছে।

জানা গেছে, শুক্রবার ভোর থেকে ওই মাদরাসার আবাসিকের পাঁচ ছাত্রীর খোঁজ পাচ্ছিল না কর্তৃপক্ষ। পরে দুপুরে মাদরাসার পরিচালক ফিরোজ হোসেন থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) দেন। পরে রাতে পুলিশ বগুড়া থেকে তাদের আটক করে কালাই থানায় নিয়ে আসে। মুসলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

মাদরাসার পরিচালক ফিরোজ হোসেন বলেন, ঢাকায় যাওয়ার সময় বগুড়া থেকে নিখোঁজ পাঁচ ছাত্রীকে পাওয়া যায়। থানা এনে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

কালাই থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহাম্মেদ বলেন, নিখোঁজ পাঁচ শিক্ষার্থী ছুটিতে বাড়িতে গেলে ইউটিউবে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দলের (বিটিএস) গান দেখত। এক পর্যায়ে তারা বিটিএসে আসক্ত হয়ে পড়েছিল। তারা পালিয়ে ঢাকায় গিয়ে বিটিএস দল করে টাকা রোজগারের পরিকল্পনা করে।

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল…
  • ২৬ মে ২০২৬
মেসিকে নিয়ে মিলল সুসংবাদ
  • ২৬ মে ২০২৬
মুসলিম দেশগুলোকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে বললেন ট্রাম্প
  • ২৬ মে ২০২৬
আইডিয়ালের চতুর্থ শ্রেণির ছাত্রকে কোপানোর অভিযোগ অষ্টমের শি…
  • ২৬ মে ২০২৬
আজ পবিত্র হজ, মক্কার আকাশে-বাতাসে একটাই ধ্বনি ‘লাব্বাইক আল্…
  • ২৬ মে ২০২৬
রদ্রিগেজকে নিয়েই ৮ বছর পর বিশ্বকাপে ফিরছে কলম্বিয়া
  • ২৬ মে ২০২৬