ট্রাংকে চিরকুট, নিখোঁজ ৫ মাদ্রাসা ছাত্রী

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
কালাই থানা

কালাই থানা © সংগৃহীত

জয়পুরহাটের কালাই উপজেলার চাকলমুয়া সহীহ সুন্নাহ বালিকা মাদরাসার আবাসিকের পাঁচ ছাত্রী ফজরের পর থেকে নিখোঁজ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে তারা নিখোঁজ বলে দাবি করেন মাদ্রাসা পরিচালক ফিরোজ হাসান। এ ঘটনায় তিনি কালাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাদরাসায় মোট ১০০ জন ছাত্রী পড়াশোনা করে। এরমধ্যে ৫৫ জন মাদ্রাসা আবাসিক হতে লেখাপড়া করে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতের খাওয়া শেষে আবাসিকের ছাত্রীরা ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের ন্যায় ভোরে তাদের ফজরের নামাজ আদায় করার জন্য দরজা খুলে দেন আবাসিকের তত্ত্বাবধায়ক মঞ্জুয়ারা বিবি। এরপর মাদরাসার পরিচালক ফিরোজ হোসেনের মেয়েসহ পাঁচ ছাত্রী বাইরে গিয়ে আর মাদ্রাসায় ফেরত আসেনি। মাদ্রাসা কর্তৃপক্ষ অন্য চার ছাত্রীর বাসায় খোঁজ নিয়েছে, তবে তাদের কেউই বাসায় যায়নি মর্মে থানায় অভিযোগ করেন।

নিখোঁজ পাঁচ ছাত্রীর সবার বয়স ১০-১২ বছর। এদের মধ্যে তিন ছাত্রীর ট্রাংক খুলে ভেতরে একটি করে চিরকুট পাওয়া গেছে বলে জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ। তিনজনের ট্রাংকে যে চিরকুট পাওয়া গেছে, সেসব চিরকুটে লেখা ছিল, ‘প্রিয় মা-বাবা, তোমাদের কষ্ট হচ্ছে। আমরা তোমাদের কষ্ট দিতে চাই না। এ কারণে চলে যাচ্ছি। আমরা আবার ফিরে আসবো’ তবে চিরকুট মাদ্রাসার কর্তৃপক্ষ লিখে রেখেছে বলে সন্দেহ করছেন নিখোঁজ শিক্ষার্থীর স্বজনরা। বিকেল পর্যন্ত নিখোঁজ পাঁচ ছাত্রীর খোঁজ পায়নি প্রশাসন।

নিখোঁজ ছাত্রীর এক ভাই হৃদয় হাসান গণমাধ্যমকে জানান  ‘এ মাদ্রাসায় যে নিরাপত্তা নেই আমরা আগে জানতাম না। আজ সকালে মাদ্রাসা থেকে ফোন করে আমার বোনকে পাওয়া যাচ্ছে বলে জানায়। আমার বোনসহ পাঁচজন আজকেই চলে গেছে, নাকি আগে চলে গেছে তা নিয়ে সন্দেহ আছে।

জানতে চাইলে মাদ্রাসা পরিচালক ফিরোজ হাসান গণমাধ্যমকে বলেন, ‘আমার মেয়ে কামরুন্নাহার শিমু’ নিখোঁজদের মধ্যে একজন।


মাদরাসার পাঁচ ছাত্রী নিখোঁজের ঘটনায় কালাই থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নিয়েছে কালাই থানা।  উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল হাসান জানান অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9