বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের ৬ লক্ষ টাকা দিল তা'মীরুল মিল্লাত

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ছয় লক্ষ টাকার সহায়তা প্রদান করা হচ্ছে

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ছয় লক্ষ টাকার সহায়তা প্রদান করা হচ্ছে © টিডিসি

বন্যাদুর্গতদের পুনর্বাসনের জন্য গাজীপুরের তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ছয় লক্ষ টাকার সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দেশের দক্ষিণ- পূর্বাঞ্চলের ফেনী জেলার পশুরাম থানায় বন্যার কারণে ক্ষতিগ্রস্ত প্রায় শতাধিক পরিবারের মাঝে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় স্থানীয় পরশুরাম থানা ছাত্রশিবিরের শিক্ষার্থীরা সার্বিক সহযোগিতা করেন।

উক্ত নগদ অর্থ সহায়তা কার্যক্রমে উপস্থিত মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মিজানুর রহমান বলেন, 'আমরা আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি। এটা কোন ত্রাণ নয়। আপনারা আমাদের ভাই-বোন, আমাদের পরিবার। আজকে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি আমাদের বিপদে আপনারা দাঁড়াবেন।'

এসময় তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের জেনারেল সেক্রেটারি (জিএস) মুহাম্মদ ইকবাল কবির ও মাদরাসা বিষয়ক সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন ছাড়াও স্থানীয় মিল্লাতিয়ান, সাবেক মিল্লাতিয়ান ও মাদ্রাসার শুভাকাঙ্খী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9