মাদ্রাসার ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫২ PM
 হাবিবুর রহমান

হাবিবুর রহমান © ফাইল ছবি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হাবিবুর রহমান বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে তার বিরুদ্ধে কেন অবমাননার অভিযোগ আনা হবে না এবং সশরীরে হাজির হওয়ার নির্দশেনা কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব।

রিটকারী আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া বলেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার চাপঘাট রহিমপুর সুন্নী মাদরাসার সুপারের এমপিও স্থগিত করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ওই মাদ্রাসা সুপার হাইকোর্ট রিট পিটিশন দায়ের করেন এবং প্রাথমিক শুনানি শেষে রুল নিশি জারি করেন। একই সঙ্গে এমপিও দেয়ার নির্দেশনা দেন। ওই আদেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার রুল জারি করেন।

ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950