নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসাছাত্র

০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র হাফেজ তাজিম হোসেন (২৫) নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে নড়াইল-লক্ষ্মীপাশা-ঢাকা মহাসড়কের নড়াইল সদর উপজেলার দত্তপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজিম হোসেন নড়াইল পৌরসভার দূর্গাপুর-ডুমুরতলা গ্রামের আলহাজ্ব আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি লক্ষ্মীপাশা কওমী মাদ্রাসায় জামায়াত শাখায় পড়াশোনা করতেন।

ফায়ার সার্ভিস ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে মোটরসাইকেল নিয়ে লক্ষ্মীপাশায় মাদ্রাসায় যাচ্ছিলেন তাজিম। পথে দত্তপাড়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় তাজিম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শী দত্তপাড়া বাজারের মুদি দোকানী হায়াতুজ্জামান জানান, আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাজিমের মোটরসাইকেল ট্রাকের নিচে চলে যায়। এ সময় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাসুদ রানা জানান, খবর শুনে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো: নাসিরুদ্দীন জানান, হাফেজ তাজিমের বাবা আব্দুর রাজ্জাক ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সাবেক অর্থ সম্পাদক ছিলেন। তাজিম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল শাখার সদস্য ছিলেন। তিনি লক্ষ্মীপাশায় একটি কওমী মাদ্রাসায় জামায়াত শাখায় পড়াশোনা করতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। তাজিমের মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন, এলাকাবাসী ও তার সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও
  • ১৪ অক্টোবর ২০২৬
‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬