মাদরাসা থেকে ফিরে পুকুরে পানিতে ডুবে আপন ২ বোনের মৃত্যু

০৩ জুলাই ২০২৪, ০৯:১৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

ভোলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা আক্তার (৫) ও হালিমা বেগম (৮) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাঘমারা গ্রামের শফিক মাতব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মৃত্যু বিষয়টি সদর থানার ওসি মনির হোসেন মিঞা মৃত্যুর নিশ্চিত করেছেন। মৃত দুই শিশু ওই গ্রামের মো. শফিক মাতব্বরের মেয়ে।

নিহত দুই শিশুর চাচা তানজিল আহমেদ তানহা জানান, বুধবার দুপুরের দিকে হালিমা মাদরাসা থেকে বাড়িতে এসে বসতঘরের সামনের পুকুরে গোসল করতে যায়। ওই সময় হাবিবাও বড় বোনের সঙ্গে গোসলে যায়। স্বজনরা দীর্ঘক্ষণ তাদের না দেখতে পেয়ে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে ইয়ানুর নামের এক তরুণী দেখেন হাবিবার পায়ের জুতা পুকুরে ভাসছে। এরপর পরিবারের লোকজন পানিতে নেমে দুই শিশুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।

এদিকে আদরের দুই শিশু সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। মর্মান্তিক এই মৃত্যুতে বাঘমারা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

সদর থানার ওসি মনির হোসেন মিঞা বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
ট্যাগ: মৃত্যু
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9