নদীতে গোসল করতে নেমে ফেরা হলো না মাদ্রাসা ছাত্র ইয়ামিনের

২৯ জুন ২০২৪, ১০:৫৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

রাজধানীর বেড়িবাঁধ এলাকায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মো. ইয়ামিন (১৩) নামের ওই শিক্ষার্থী রূপনগর আবাসিক এলাকার একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করতো। শুক্রবার (২৮ জুন) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইয়ামিন শেরপুর নালিতাবাড়ী থানার নিশ্চিন্তপুর গ্রামের রবিউল মিয়ার ছেলে। বর্তমানে মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে ইয়ামিন ছিল সবার ছোট।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইয়ামিন রূপনগর বেড়িবাঁধ এলাকায় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো। গতকাল বিকেলের দিকে বেড়িবাঁধের পাশে  নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন রাতের দিকে অচেতন অবস্থায় তাকে  উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, ইয়ামিন বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। ঘটনাটি তারাই তদন্ত করছে।

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9