আয়া-ছাত্রীদের সঙ্গে অনৈতিক সর্ম্পক, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট বরখাস্ত

২৫ জুন ২০২৪, ১০:০৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM
মো. আরেফ উল্লাহ

মো. আরেফ উল্লাহ © সংগৃহীত

চুয়াডাঙ্গার বেগমপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আরেফ উল্লাহকে সাময়িক বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি। ম্যানেজিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মঙ্গলবার (২৫ জুন) বিকেলে সাময়িক বরখাস্তের বিষয়টি জানাজানি হয়।

জানা গেছে, মাদ্রাসার আয়া, ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ, অর্থ আত্মসাৎ ও পরিচালনা কমিটির সভাপতি-সদস্যদের সঙ্গে অসদাচরণের দায়ে তাকে বরখাস্ত করা হয়।

মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সভাপতি মো. রিপন হোসেন জানান, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আরেফ উল্লাহ একই মাদ্রাসার আয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে অনৈতিক আচরণ করছেন। তিনি বিষয়টি ম্যানেজিং কমিটির কাছে লিখিতভাবে জানান। এছাড়া মাদ্রাসার ছাত্রীদের সঙ্গে নিয়মিত অনৈতিক আচরণ করেন, আর্থিক তহবিল পরিচালনায় অনিয়ম ও অর্থ আত্মসাৎ এবং পরিচালনা কমিটির সভাপতিসহ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

এসব নিয়ে রোববার (২৩ জুন) মাদ্রাসার ম্যানেজিং কমিটির ১১৫তম সভায় সব অনিয়মের বিষয়ে সত্যতা পাওয়া যায় সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে। সভায় সিদ্ধান্ত গ্রহণ হয় সাময়িক বরখাস্তের। ম্যানেজিং কমিটির সভাপতি স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের চিঠি ২৪ জুন মাদ্রাসার সুপারিনটেনডেন্টের কাছে পাঠানো হলে তিনি গ্রহণ করেন।

তিনি আরও বলেন, নিয়ম মেনে মাদ্রাসার সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদ্রাসার সহকারী সুপার আমিনুল ইসলাম ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্টের দায়িত্ব পালন করবেন বুধবার (২৬ জুন) থেকে। মাদ্রাসায় কোনো অনিয়ম ও দুর্নীতি মেনে নেওয়া হবে না। ছাত্রী ও অন্যরা নিরাপদে চলবে বলেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা বলেন, ‘ম্যানেজিং কমিটির সঙ্গে ঝামেলা হওয়ার বিষয়টি তিনি প্রথমে আমাকে অবহিত করেন। মাদ্রাসার সুপারিনটেনডেন্টের বিষয়টি লিখিতভাবে সদর উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে ছিলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্ত করার জন্য আমাকে দায়িত্ব দেন। মাদ্রাসার সুপারিনটেনডেন্টকে সাময়িক বহিষ্কারের বিষয়টি আমাকে জানিয়েছেন।’

 
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9