বন্যার পানিতে ডুবে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

২১ জুন ২০২৪, ০৪:১০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM
কলমাকান্দা থানা

কলমাকান্দা থানা © ফাইল ছবি

নেত্রকোণার কলমাকান্দায় বন্যার পানিতে ডুবে প্রাণ গেল রিফাত হোসেন (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর। শুক্রবার (২১ জুন) বেলা ১১টার দিকে বাড়ির সামনে প্রতিবেশী শিশুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় রিফাত । রিফাত উপজেলার নাজিরপুর ইউনিয়নের উলুকান্দার রাতকান্দা গ্রামের আবু কালামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রিফাত তার পরিবারের সাথে গাজীপুরে থাকতেন। গাজীপুর একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতেন। গত ২০ দিন আগে নিজ বাড়িতে স্থায়ীভাবে আসেন। ঈদের পর উপজেলার একটি মাদ্রাসায় শিশুটিকে ভর্তি করার পরিকল্পনা করে পরিবার। ঈদের আনন্দে প্রতিবেশী শিশুদের সাথে বাড়ির সামনে বন্যার পানিতে গোসলে নামে রিফাত।

শিশুটি সাঁতার না জানায় পানি স্রোতে ভেসে যায়। এক পর্যায়ে নিখোঁজ হয়ে পড়ে। প্রতিবেশী শিশুরা তার পরিবারের লোকজন কে জানালে তারা খোঁজাখুঁজি করে পানিতে ভাসতে দেখে। পরে তারা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, রাতকান্দা গ্রামের রিফাত হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। পরিবারে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

 
কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর মাংস কি ক্ষতিকর, চিনবেন কীভাব…
  • ২৬ মে ২০২৬
স্কলারশিপে সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের বিভিন্ন বিষয়ে প্র…
  • ২৬ মে ২০২৬
৩২ লাখ টাকায় গরু কিনে কোরবানি, ব্যাখ্যা দিলেন এ্যানির ছেলে
  • ২৬ মে ২০২৬
এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় আইসিডিডিআর,বি’র ড. তাহমিদ…
  • ২৬ মে ২০২৬
বিএনপির তরুণ প্রতিনিধি হিসেবে চীন যাচ্ছেন রোকেয়া হল ছাত্রদল…
  • ২৬ মে ২০২৬
হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্যকে আদালত অবমাননা বলছেন আইনমন্ত…
  • ২৬ মে ২০২৬