মাদ্রাসা শিক্ষাকে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার

২০ অক্টোবর ২০১৮, ০৯:১০ PM

© সংগৃহীত

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে সরকার। মাদরাসা শিক্ষাকে মূূলধারার সাথে যুক্ত করার কারণে মাদ্রাসার শিক্ষার্থীরা এখন ইমাম, মোয়াজ্জেম বা মুদাররিস হওয়ার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হওয়ার সুযোগ পাচ্ছে।

শনিবার দুপুরে চট্টগাম নগরীর দারুল উলুম আলিয়া মাদ্রাসার শিক্ষক, অভিভাবক এবং ছাত্রদের সমাবেশে এসব কথা বলেন মাদ্রাসার গর্ভনিং কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম সুজন।

খোরশেদ আলম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ মাদ্রাসার পুরাতন ভবন ভেঙে নতুন বহুতল ভবনের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অচিরেই এর নির্মাণ কাজ শুরু হবে। নানা উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দারুল উলুম আলিয়া মাদ্রাসাকে তার গৌরবময় সোনালী অতীতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।

এই সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাহবুবুল আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন ইসলামি চিন্তাবিদ ও গবেষক তাহের ছোবহান, মাদ্রাসা গর্ভনিং কমিটির সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু।

 

জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা, প্র…
  • ০৭ নভেম্বর ২০২৬
জিয়ার জনপ্রিয়তা সেনাবাহিনীতে ছিল আকাশচুম্বী
  • ০৭ নভেম্বর ২০২৬
তৎকালীন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার আলোকে ৭ নভেম্বরের তাৎপ…
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পা…
  • ০৭ নভেম্বর ২০২৬
ফরিদপুরে অভিযানে ১৪ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ২
  • ০৭ নভেম্বর ২০২৬
শহীদ জিয়ার স্বপ্ন, রাজনৈতিক দর্শন ও আগামীর বাংলাদেশ 
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950