নেত্রকোনায় মসজিদে মাদ্রাসা সুপার খুন

১৮ জুন ২০২৪, ০৭:৩২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM

© টিডিসি ফটো

নেত্রকোনার কলমাকান্দায় একটি মসজিদে আলিয়া মাদ্রাসার সহকারী সুপার খুন হয়েছেন। রবিবার (১৬ জুন) রাতে মসজিদের ভেতর এ ঘটনা ঘটে। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক মৃত্যুর খবর সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত ওই সুপার মো. আব্দুল বাতেন (৬০) উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি একই ইউনিয়নের বিশাউতি জামে মসজিদের ইমাম ও রংছাতি দাখিল মাদ্রাসার সহকারী সুপারের দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানান, কে বা কারা যেন মসজিদের ভেতর হুজুরকে চুরি মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। এ সময় তাড়াহুড়ো করে কলমাকান্দা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে পৌঁছা মাত্রই তিনি মারা যান।

নিহত ওই শিক্ষকের ছেলে বদিউজ্জামান জানান, আমার বাবাকে এমন নির্মমভাবে কারা খুন করেছে। আমার বাবা তো কোনো অপরাধী ছিলেন না। কেন হত্যা করল আমার বাবাকে, আমি এর বিচার চাই।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950