ছাত্রলীগের মাধ্যমে কওমি মাদ্রাসার ঐতিহ্য নষ্ট করতে চান শিক্ষামন্ত্রী

১৫ জুন ২০২৪, ০৪:০১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
শিক্ষামন্ত্রী ও ছাত্রলীগের লোগো

শিক্ষামন্ত্রী ও ছাত্রলীগের লোগো © ফাইল ছবি

মাদ্রাসার শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশকে অশান্ত করতে ছাত্রলীগের কমিটি করার জন্য শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছে এই জন্য জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে। আমরা দেখেছি ছাত্রলীগ কলেজ-ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য, মারামারি, টেন্ডারবাজি ও হল দখল সহ নানান গর্হিত কাজের সাথে জড়িত। তারা মাদ্রাসার পরিবেশকে কৌশলে নষ্ট করার পাঁয়তারা করছে।

শুক্রবার (১৪ জুন) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এসব কথা বলেন।

তিনি বলেন,  কওমি মাদ্রাসা বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে খাটি দ্বীনি শিক্ষা প্রদান করা হয়। এই শিক্ষা প্রতিষ্ঠান যুগ যুগ ধরে আপামর তৌহিদী জনতার হৃদয়ে অবস্থান করছে। পথ ভোলা মানুষকে পথের দিশা দিচ্ছে। নৈতিক অবক্ষয় ও চারিত্রিক এই অধঃপতনের যুগে মানুষের নৈতিক ও চারিত্রিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানগুলো চলছে। কওমি মাদ্রাসা মানে শান্তির পরিবেশ ও সুন্দর পরিবেশ।

তিনি আরো বলেন, কওমি মাদ্রাসা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একমাত্র ধর্মীয় শিক্ষায় প্রদান করা হয়। ছাত্রলীগ ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী তারা কোন যুক্তিতে কওমি মাদ্রাসায় কমিটি করার দুঃসাহস দেখিয়েছে। ছাত্রলীগকে যেখানে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে সেখানে ধর্মপ্রাণ মুসলমান অবশ্যই প্রত্যাখ্যান করবে। দেশবাসী কওমি মাদ্রাসার স্বকীয়তা বিনষ্টে যেকোনো চক্রান্ত প্রতিরোধ করবে ।

 
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950