মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করছে সরকার: ডিজি হাবিবুর

১৩ জুন ২০২৪, ১০:১৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৭ PM
মতবিনিময় সভা

মতবিনিময় সভা © টিডিসি ফটো

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হাবিবুর রহমান বলেছেন, মাদ্রাসা শিক্ষা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন নতুন নীতিমালা প্রণয়ন শিক্ষকদের মানসম্মত বেতনকাঠামো স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ী শিক্ষার্থীদের পর্যায়ক্রমে উপবৃত্তি চালুকরণ ও স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে শিক্ষকদেরকে প্রশিক্ষণের আওতায় অন্তর্ভুক্তিকরণসহ নানাবিধ কার্যক্রম করে যাচ্ছে সরকারের শিক্ষা মন্ত্রণালয়। 

আজ বৃহস্পতিবার (১৩ জুন) চরফ্যাশন ও ভোলা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মহাপরিচালক বলেন, মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের সকল সমস্যা ও দাবি-দাওয়া নিরসনে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এ বছর স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা পর্যায়ক্রমে আরও বৃদ্ধি করা হবে। 

প্রতিষ্ঠান প্রধানদের এবং সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান শিক্ষকদের টাইম স্কেল প্রসঙ্গে তিনি বলেন, সমস্যাটি অতি দ্রুত নিরসন করার চেষ্টা চলছে

চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় ও জেলা জমিয়তের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শাখার উপসচিব বেগম শাহনেওয়াজ দিলরুবা খান। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল হক নাঈম ও চরফ্যাশন উপজেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন হুমায়ুন সরমান। 

স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির খামার বাড়ি রিসোর্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভোলা জেলার বিভিন্ন মাদ্রাসার প্রধান এবং চরফ্যাশন উপজেলার সকল মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে অগ্রগতি শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তন সমাজ বিজ্ঞান শিক্ষকদের টাইম স্কেল প্রণয়নসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।

জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল হক নাঈম বলেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জমিয়তের আন্দোলনের ফসল জননেত্রী শেখ হাসিনার নিকট জমিয়তের একটি দাবি ছিল শিক্ষকদের জন্য আলাদা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রণয়ন সেই দাবির প্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষকদের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। মাদ্রাসা শিক্ষকদের যে স্বপ্ন পূরণের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে সে স্বপ্ন যেন পূরণ হয় সে বিষয়ে নজর রাকার জন্য মহাপরিচালক বরাবর অনুরোধ করেন। 

মহাপরিচালক হাবিবুর রহমান তার এই দাবির প্রেক্ষিতে বলেন, আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি। কোথাও কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে অবহিত করবেন, আমরা তা সমাধান করার চেষ্টা করব।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9