ছুটি শুরুর দুইদিন আগে মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড়

১১ জুন ২০২৪, ০৪:৫৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

আগামী ১৭ জুন সারা দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। ঈদ উপলক্ষে আগামী ১৬ জুন থেকে সরকারি ছুটি। তবে এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আগামী বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে।

এদিকে ঈদুল আযহার ছুটি শুরুর দুইদিন আগে মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড় করা হয়েছে। মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা আগামী ১২ জুন থেকে ঈদের বোনাসের অর্থ সংশ্লিষ্ট ব্যাংক থেকে তুলতে পারবেন।

মঙ্গলবার (১১ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মো. আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ২০২৪ সালের ঈদুল আযহার উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। মঙ্গলবার অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১২ জুন থেকে ঈদ বোনাসের টাকা তুলতে পারবেন। 

এমপিওর স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-৩৬৫, তারিখ: ১১.০৬.২০২৪

 
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9