নারায়ণগঞ্জে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

২১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৭ PM
নিহত শাওন ও নয়ন

নিহত শাওন ও নয়ন © সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইয়ারবাগ এলাকার একটি পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার ভোরে লাশ দুটি ভেসে উঠে।  এরপর এলাকার লোকজন পুকুর থেকে ওই শিশুর লাশ দুটি উদ্ধার করেন।  মৃত দুই শিশু হলো শহরের পশ্চিম দেওভোগ এলাকার হাবিব মিয়ার ছেলে শাওন (১০) ও একই এলাকার মো. গাজীর ছেলে নয়ন (৭)।  শাওন পশ্চিম দেওভোগ মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।  আর একই মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র নয়ন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে।  সকালে ওই দুই শিশুর লাশ ভেসে উঠলে স্বজনেরা লাশ নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে মাদ্রাসা যাওয়ার জন্য তারা দু’জন বাসা থেকে বের হয়। তারপর থেকে তারা নিখোঁজ থাকে।  আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।  শুক্রবার সকালে মসজিদের মাইকে পুকুর থেকে দুই শিশুর লাশ ভেসে ওঠার বিষয়টি ঘোষণা করা হলে খবর পেয়ে নিহতের স্বজনেরা তাদের লাশ শনাক্ত করে বাড়িতে নিয়ে যান।

শাওনের মা শান্তা বেগম বলেন, ‘শাওন সকালে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খেয়ে জিজ্ঞেস করে মা রান্না হয় নাই। রান্না হলে আমাকে একটা বাজে ডাক দিও।  আমি এখন খেলতে যাই।  আমি শাওন বলে অনেক ডাকাডাকি করলেও ওর কোনো খোঁজ পাই নাই।  সকালে লোকজনের মুখে দুই শিশুর লাশ উদ্ধারের খবর শুনে গিয়ে দেখি আমার মানিকের লাশ পড়ে আছে।’

ব্যানারে নেই জিয়াউর রহমানের ছবি, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ ও…
  • ০৭ নভেম্বর ২০২৬
৫০তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি
  • ০৭ নভেম্বর ২০২৬
সিজারের পর যমজ সন্তানের একজন উধাও, ওয়ার্ডবয় গ্রেপ্তার
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদরোগ থেকে সুস্থ হওয়া রোগীদের জন্য বাসাভিত্তিক পুনর্বাসন ব…
  • ০৭ নভেম্বর ২০২৬
গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থী শিক্ষকদের চান এমপি বাব…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ বিএনপির দুই…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950