জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চাকরি হারালেন মাদ্রাসাশিক্ষক

১৭ আগস্ট ২০২৩, ১২:৫৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও জামায়াতে ইসলামী বাংলাদেশ

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও জামায়াতে ইসলামী বাংলাদেশ © ফাইল ছবি

জামায়াতে ইসলামি বাংলাদেশের রাজনীতির সাঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক মাদ্রাসশিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া আবু ছালেহ মু. জোবায়ের চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার এবতেদায়ির গণিতের শিক্ষক।

বুধবার (১৭ আগস্ট) মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বরখাস্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবু ছালেহ মু. জোবায়ের চলতি বছর মার্চের ৩ তারিখ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় অস্থায়ী ইবতেদায়ি শিক্ষক (গণিত) হিসেবে যোগদান করেন। অত্র প্রতিষ্ঠানের কোনো শিক্ষক-কর্মচারী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেনা এমন নিয়ম রয়েছে। কিন্তু আবু ছালেহ তাঁর নিয়োগ পত্রের ৪ এবং ৬ নং শর্ত ভঙ্গ করেছেন। জামায়াতের রাজনীতির সাঙ্গে তাঁর সরাসরি সম্পৃক্ততা রয়েছে। যার কারণে তাঁকে শিক্ষপ্রতিষ্ঠান থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহম্মদ জসিম উদ্দীনের সাঙ্গে মোবাইলে যোগযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে ৩৯ নিয়োগ
  • ০৫ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আদালতে যাচ্ছেন পরীমনি, চাইবেন জামিন
  • ০৫ নভেম্বর ২০২৬
পে স্কেলের অসঙ্গতি দূর করতে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিকরা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকায় ও শক্তিশালী ভয়েস না…
  • ০৫ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ০৫ নভেম্বর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950