মাদ্রাসার শৌচাগারে মিললো শিক্ষার্থীর মরদেহ

০২ আগস্ট ২০২৩, ০৫:১১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM

© প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে একটি মাদ্রাসার শৌচাগারে আট বছর বয়সী শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। বুধবার (২ আগস্ট) সকালে এলাকার তাহসীনুল কোরআন আদর্শ হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে। উক্ত মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল শিশুটি।

জানা যায়, কাউসার ইসলাম নামের ওই শিক্ষার্থীকে বুধবার সকাল সাতটায় মাদ্রাসার হিফজ বিভাগের এক ছাত্র (১৫) শৌচাগারে পড়ে থাকতে দেখে। তারপর সে দ্রুত মাদ্রাসার শিক্ষকদের জানায়। পরে কাউসারকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: নুরের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

কাউসার উপজেলার আয়রা বেলতা গ্রামের কৃষক ফরিদুল ইসলামের ছেলে। তাহসীনুল কোরআন আদর্শ হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল সে। পড়ালেখার জন্য সে মাদ্রাসাতেই থাকত।

শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মিথুন সরকার গণমাধ্যমকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাউসারকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। কাউসারের গলায় দাগ আছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ আজ সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে তাহসীনুল কোরআন আদর্শ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মামুনুর রশিদ পুলিশকে বলেছেন, কাউসারকে যখন শৌচাগারে পাওয়া যায়, তখন ছিল সকালের নাশতার বিরতি। এই মৃত্যুর সঠিক কারণ তাঁরাও বলতে পারছেন না।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬