ফাজিল পরীক্ষার ফল প্রকাশ    

২৭ মে ২০১৮, ১০:৪৫ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন অনুষ্ঠিত ফাযিল (স্নাতক) পরীক্ষা-২০১৬ এর ফলাফল প্রকাশ হয়েছে। রবিবার বেলা ১২ টায় উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী প্রশাসন ভবনের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।

এ বছর ছাত্রী পাশের হার ৯৩ দশমিক ২৪ শতাংশ আর ছাত্র পাশের হার ৯৩ দশমিক ২০ শতাংশ। প্রথম বর্ষের (অনিয়মিত) পাসের হার ৮০ দশমিক ৯০ শতাংশ, দ্বিতীয় বর্ষে পাসের হার ৮৮ দশমিক ৩০ শতাংশ এবং তৃতীয় বর্ষের পাসের হার ৯৩ দশমিক ২১ শতাংশ।

পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, প্রথম বর্ষে দুই হাজার ৮৪৭ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন দুই হাজার ১০৯ জন। দ্বিতীয় বর্ষে ৫০ হাজার ৯০৩ পরীক্ষার্থীর মধ্যে ৪৪ হাজার ১৭ জন এবং তৃতীয় বর্ষে ৩৮ হাজার ৩০৪ জনের মধ্যে ৩৫ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন।

ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৬ এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯২ হাজার ৫৪ জন। এর মধ্যে ফাযিল ১ম বর্ষে (অনিয়মিত) ২ হাজার ৮ শত সাতচল্লিশ জন, দ্বিতীয় বর্ষে ৫০ হাজার ৯ শত ৩ জন এবং তৃতীয় বর্ষে ৩৮ হাজার ৩ শত ৪ জন।

দেশব্যাপী ২৯৩ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের আগস্ট মাসে ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু হলেও বন্যার কারনে তা শেষ হয় ২০১৭ সালের ৭ নভেম্বর।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.iu.ac.bd এ ফলাফল পাওয়া যাবে।

মেটার ৯৯ ভাগ শেয়ার দান করতে চান মার্ক জাকারবার্গ, ফের আলোচন…
  • ০৭ নভেম্বর ২০২৬
খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও, টেনে তুললেন …
  • ০৭ নভেম্বর ২০২৬
দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩৭৩৫ কোটি টাকা ঋণ দিচ্ছে …
  • ০৭ নভেম্বর ২০২৬
কার্যালয়ের সামনেই বিএনপি কর্মীদের ওপর আ.লীগের হামলা, ৩ জনের…
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাবির কোনো শিক্ষার্থী স্বজ্ঞানে শিবিরকে ভোট দিতে পারে, বিশ্…
  • ০৭ নভেম্বর ২০২৬
রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ছাত্রদল নেতা সুজন আলী জোয়াদ্দ…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950