সারাদেশে ২০০ মাদ্রাসা বন্ধের নির্দেশ

৩১ মে ২০১৮, ০৫:৩০ PM
লগো

লগো

২০১৭ ও ২০১৮ সালের দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী অংশগ্রহণ না করায় সারা দেশের ২০২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একইসঙ্গে এসব মাদ্রাসায় আর শিক্ষা কার্যক্রম না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ২০১৭ ও ২০১৮ সালের দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করেনি। এর কারণ জানতে চেয়ে মাদ্রাসা প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। অনেকেই এর জবাব দেননি; আর যারা জবাব দিয়েছে তাতে বোর্ড সন্তুষ্ট হতে পারেনি।

এ কারণে এসব মাদ্রাসার অনুমতি ও একাডেমিক স্বীকৃতি বাতিলসহ অনলাইনে পাসওয়ার্ড, মাদ্রাসার কোড নম্বর ও ইআইআইএন নম্বর বন্ধ করে দেওয়া হয়েছে।

বন্ধের নির্দেশ দেওয়া এসব মাদ্রাসার মধ্যে রয়েছে, রাজশাহীর ১১টি, সিরাজগঞ্জের ১০টি, দিনাজপুরের ১৯টি, চাঁদপুরের একটি, চাঁপাইনবাবগঞ্জের দুটি, নাটোরের ১১টি, চট্টগ্রামের একটি, কুমিল্লার তিনটি, গাইবান্ধার ১২টি, ঠাকুরগাঁওয়ের ২৬টি, যশোরের পাঁচটি, ঝিনাইদহের একটি, জয়পুরহাটের দুটি, বাগেরহাটের চারটি, বরগুনার পাঁচটি, বরিশালের দুটি। 

তাছাড়া ভোলার ছয়টি, বগুড়ার চারটি, ব্রাহ্মণবাড়িয়ার একটি, খাগড়াছড়ির একটি, খুলনার চারটি, কিশোরগঞ্জের একটি, কুড়িগ্রামের একটি, কুষ্টিয়ার তিনটি, লালমনিরহাটের পাঁচটি, নোয়াখালীর একটি, পাবনার পাঁচটি, পঞ্চগড়ের সাতটি, পটুয়াখালীর সাতটি, মেহেরপুরের একটি, ময়মনসিংহের চারটি, নওগাঁ জেলার একটি, নড়াইলের একটি, নেত্রকোনার একটি, নীলফামারীর তিনটি, রাজবাড়ীর দুটি, রংপুরের ৯টি, সাতক্ষীরার পাঁচটি ও সিলেটের একটি।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬