দাখিলের প্রক্সি দিতে গিয়ে আটক দুই ভুয়া পরীক্ষার্থী, কারাদণ্ড

৩০ এপ্রিল ২০২৩, ১১:৪৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
দাখিলের প্রক্সি দিতে গিয়ে আটক দুই ভুয়া পরীক্ষার্থী

দাখিলের প্রক্সি দিতে গিয়ে আটক দুই ভুয়া পরীক্ষার্থী © সংগৃহীত

রংপুরের পীরগাছা উপজেলায় দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রফতার হয়েছেন দুই ভুয়া পরীক্ষার্থী। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের একজনকে ছয় মাস ও অপরজনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার সকালে পরীক্ষা চলাকালীন পীরগাছা হাজী ছফের উদ্দিন মাদ্রাসা কেন্দ্র থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ভুয়া পরীক্ষার্থীরা হলেন- কাউনিয়া উপজেলার মীরবাগ ভূতছোড়া গ্রামের সেলেমান মিয়ার ছেলে ও মীরবাগ ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র বিপুল মিয়া (২২) এবং সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আক্কাস মিয়া (২৩)।  তাদের একজনকে ৬ মাস এবং আরেকজনকে ৩ মাস কারাদণ্ড দেয়া হয়।

আরও পড়ুন: কারাগার থেকে এসএসসি দিচ্ছে যশোর বোর্ডের ৫ পরীক্ষার্থী

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা গেছে, সরাদেশের ন্যায় সকালে পীরগাছা হাজী ছফের উদ্দিন মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে পরীক্ষা শুরুর আগে মাদ্রাসার গেটে তল্লাশির সময় বিপুল মিয়াকে কেন্দ্র সচিব ও পরীক্ষা চলাকালীন সময় আক্কাস মিয়াকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। শুরুতে তাদের উভয়ের বয়স বেশি বলে প্রতীয়মান হওয়ায় তাদেরকে আটক করা হয়। পরে প্রবেশ পত্রে দুই ভুয়া পরীক্ষার্থীর নাম ও ছবির মিল না থাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান, হাজী ছফের উদ্দিন মাদ্রাসা কেন্দ্র থেকে দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। বিপুল মিয়া চর রহমত দাখিল মাদ্রাসার এক শিক্ষার্থীর পরিবর্তে ও আক্কাস ইটাকুমারীর পূর্ব হাসনা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মাইদুলের পরিবর্তে পরীক্ষায় অংশ নেয়।

স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ফল নিয়ে সবশেষ যা জানালেন ভর্তি কমিটির সহসভাপতি
  • ২৮ মার্চ ২০২৬
বেরোবি ছাত্রীর সঙ্গে ‘অন্তরঙ্গ অবস্থায়’ আটক ঢাকা বিশ্ববিদ্…
  • ২৮ মার্চ ২০২৬
বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫
  • ২৮ মার্চ ২০২৬
ইরান থেকে ‘দ্রুতই’ বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স
  • ২৮ মার্চ ২০২৬
সংবিধান সংস্কার ইস্যুতে মাঠে নামছে এনসিপি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence