রাতে রেইড, বিকেলের মধ্যে আলিয়ার হল খালি করার নির্দেশ

১০ এপ্রিল ২০২৩, ০২:৩৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
বিকেলের মধ্যে আলিয়ার হল খালি করার নির্দেশ

বিকেলের মধ্যে আলিয়ার হল খালি করার নির্দেশ © সংগৃহীত

রাজধানীর বকশি বাজার এলাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আজ বিকেল পাঁচটার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মাদ আবদুর রশীদ।

এর আগে, মাদ্রাসার আল্লামা কাশগরী  হল ও শহীদ ইবরাহীম হলের প্রতিটি কক্ষে পুলিশের তল্লাশি চালানো হয়। এসময় দুইজনকে আটকের ঘটনাও ঘটে। আটককৃতরা হলেন আল্লামা কাশগরী হলের ১১১ নম্বর কক্ষের বাপ্পি এবং ৩৬৮ নম্বর কক্ষের আজিজ। এরমধ্যে আটককৃত বাপ্পি বহিরাগত বলেও জানা গেছে। 

আরও পড়ুন: মধ্যরাতে ঢাকা আলিয়ায় পুলিশের অভিযান, আটক ২

রবিবার (০৯ এপ্রিল) দিবাগত রাত ২টা থেকে মাদ্রাসা এবং হল প্রশাসনের উপস্থিতিতে এ রেইড দেয় পুলিশ। আটককৃত কাছে মাদক সহ বেশ কিছু টাকা পাওয়া গেছে বলেও জানা গেছে।  এছাড়াও কয়েকটি কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও চাপাতিও উদ্ধার করা হয়েছে। 

তবে মধ্যরাতে পুলিশের আগমনে আতংক ছড়িয়ে পড়েছে আবাসিক হলের সাধারণ শিক্ষার্থীদের মাঝে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬