ঢাকায় অপহৃত কলেজছাত্রী কক্সবাজারের হোটেল থেকে উদ্ধার

২৮ মার্চ ২০২৩, ০১:০৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৯ AM

© টিডিসি ফটো

ঢাকার মিরপুরের স্বপ্ননগর আবাসিক এলাকা থেকে অপহৃত কলেজছাত্রীকে কক্সবাজার সৈকতের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে হোটেলে অভিযান চালান র‍্যাব–১৫ এর সদস্যরা। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরাফাত হোসেন ওরফে রুবাই (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়। রুবাই গাজীপুরের টঙ্গীর নিসাদ নগরের আক্তার হোসেনের ছেলে।

এর আগে, ওই কলেজছাত্রীকে অপহরণের ঘটনায় ২৩ মার্চ ঢাকার পল্লবী থানায় আরাফাত হোসেনকে প্রধান আসামি করে অপহরণ মামলা করেন ওই কলেজছাত্রীর বড় ভাই।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান  জানান, ২১ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে ওই কলেজছাত্রী নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাঁকে অপহরণ করা হয়েছে। ওই কলেজছাত্রীর সঙ্গে আরাফাত হোসেনের আগে থেকে পরিচয় ছিল। মুঠোফোনে প্রেমের প্রস্তাব দিয়ে মাঝেমধ্যেই তাঁকে উত্ত্যক্ত করতেন আরাফাত। একপর্যায়ে ওই কলেজছাত্রীর পরিবার আরাফাতকে সতর্ক করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে তাদের মেয়েকে অপহরণ করা হয়।

র‍্যাব–১৫ সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাবের একটি দল গতকাল দিনগত গভীর রাতে কক্সবাজার সৈকতের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেলের একটি কক্ষ থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার ও আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাত হোসেন স্বীকার করেন যে কয়েকজন সহযোগীর সহায়তায় ২১ মার্চ স্বপ্ননগর আবাসিক এলাকা থেকে ওই কলেজছাত্রীকে অপহরণ করে কক্সবাজার নিয়ে আসেন। গ্রেপ্তার আরাফাত ও উদ্ধার করা কলেজছাত্রীকে পল্লবী থানায় পাঠানো হয়েছে।

১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি বোর্ড…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরেছেন শ্রম…
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
  • ০৫ নভেম্বর ২০২৬
টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে কর্মস্থলে যাচ্ছেন না…
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ, সিজিপিএ ৩.৫০ থাকলেই করা …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950