তামীরুল মিল্লাত ডিবেটিং ক্লাবের সভাপতি আলভি, সম্পাদক মাহদী

২৭ মার্চ ২০২৩, ১১:৫৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
তামীরুল মিল্লাত ডিবেটিং ক্লাবের নবগঠিত কমিটি

তামীরুল মিল্লাত ডিবেটিং ক্লাবের নবগঠিত কমিটি © টিডিসি ফটো

টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাংস্কৃতিক সংগঠন তা'মীরুল মিল্লাত ডিবেটিং ক্লাবের ২০২৩ সেশনের ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার (২৭ মার্চ) দুপুরে ক্যাম্পাসের অডিটোরিয়াম কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিবেটিং ক্লাবের  পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন এ কমিটিতে সভাপতি হয়েছেন ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থী সাইয়েদুজ্জামান নুর আলভী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলিম ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহদী।

৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন, অফিস সম্পাদক ফারসুল আলম, অর্থ বিষয়ক সম্পাদক লতিফুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক আলি আনসার, কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন আমিরুল ইসলাম আফনান, আব্দুল্লাহ আল জিহাদ, ইসলামুল হক সৌরভ, মেহেদী হাসান ইমাম।

নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন তা’মীরুল মিল্লাত ডিবেটিং ক্লাবের সাবেক কার্যনির্বাহী কমিটি, ক্যাম্পাসের শিক্ষক, কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু), তা'মীরুল মিল্লাত সাংবাদিক ফোরাম (তামিসাফ), শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গরা।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬