মাদ্রাসা ছাত্রীদের সঙ্গে টিকটকের জেরে বহিরাগতদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

২০ মার্চ ২০২৩, ১০:৩১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসা

শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসা © সংগৃহীত

রাজবাড়ী শহরের একটি মাদ্রাসার ছাত্রীদের সঙ্গে টিকটক ভিডিও তৈরি করা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মাদ্রাসাটির নাম শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসা। এটি শহরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত।

জানা যায়, আজ সোমবার দুপুরে ছিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান। এ উপলক্ষে মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসা ছাত্রীদের পাশাপাশি কিছু বহিরাগত মাদ্রাসায় প্রবেশ করেন। মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে হাসান নামের এক যুবক টিকটক ভিডিও তৈরি করেন। এ নিয়ে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসান ফোন করে আরও বহিরাগত যুবক এনে জড়ো করেন। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ৯৯৯-এ ফোন করা হয়। ফোন পেয়ে রাজবাড়ী সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বহিরাগত যুবকেরা পালিয়ে যান।

শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিরিনা আক্তার বলেন, আমি ওই সময় মাদ্রাসায় ছিলাম না। বাইরে ছিলাম। পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম ফোন করে জানিয়েছেন। এছাড়া স্থানীয় কয়েকজন আমাকে জানিয়েছেন। তবে মাদ্রাসার পরিবেশ স্বাভাবিক আছে। এখন বহিরাগত কেউ মাদ্রাসায় নেই। আর বিদায়ী অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ৯৯৯-এ ফোনে ধাওয়ার বিষয়টি জানতে পারি। এরপর ঘটনাস্থলেই যাই। পুলিশের উপস্থিত হওয়ার আগেই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। কাউকে আটক করা সম্ভব হয়নি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, এ বিষয়ে কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি বোর্ড…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরেছেন শ্রম…
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
  • ০৫ নভেম্বর ২০২৬
টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে কর্মস্থলে যাচ্ছেন না…
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ, সিজিপিএ ৩.৫০ থাকলেই করা …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950