মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে এখন যুগোপযোগী করা হয়েছে: সুজিত রায় নন্দী

১০ মার্চ ২০২৩, ০৬:০৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM
ফরক্কাবাদ ইসলামিয়া মাদ্রাসার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুজিত রায় নন্দী

ফরক্কাবাদ ইসলামিয়া মাদ্রাসার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুজিত রায় নন্দী © সংগৃহীত

মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে এখন যুগোপযোগী করা হয়েছে উল্লেখ করে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী অবদান কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি বলে অভিমত প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

আজ শুক্রবার (১০ মার্চ) চাঁদপুর ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ছবক ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন: অ্যালামনাইয়ের প্রোগ্রামে রাজনীতিকরণ, ক্ষোভ ওবায়দুল কাদেরের

সুজিত রায় নন্দী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রথম মাদ্রাসা শিক্ষা বোর্ড ও ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন। ১৯৭১ সালে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করার উদ্যোগ গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমূল পরিবর্তন এনেছেন।

ফরক্কাবাদ এ মাদ্রাসার জমি তাঁর পূর্বপুরুষেরই সম্পত্তি দাবি করে সুজিত রায় নন্দী বলেন, আমরা এলাকার ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে এ সম্পত্তি দান করেছি।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন হলে আবারও নিরঙ্কুশ বিজয় হবে ছাত্রলীগের

ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সৈয়দ আহমেদ পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির কো-অর্ডিনেটর আখলাকুর রহমান মাইনু, ত্রাণ উপকমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী শেখ জাহাঙ্গীর আলম, মাদ্রাসার স্থায়ী দাতা সদস্য রহুল আমিন পাটোয়ারী। মাদ্রাসার উপাধ্যক্ষ হেলাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চলনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম।

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence