চরফ্যাশন রেসিডেন্সিয়াল মাদরাসায় ৭ই মার্চ উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠান

০৭ মার্চ ২০২৩, ০৬:১৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM

© টিডিসি ফটো

আধুনিক শিক্ষা, দক্ষ মানব সম্পদ ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়াই আমাদের অঙ্গীকার' প্রতিপাদ্য নিয়ে গড়ে উঠা চরফ্যাশনের অন্যতম সেরা বিদ্যাপীঠ চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষে পুরস্কার বিতরণী ও মেধাবী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ৯ টায় চরফ্যাশন পৌর ৪ নং ওয়ার্ডে অবস্থিত চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠান শুরু হয়।

আরও পড়ুন: উচ্চশিক্ষা, গবেষণা ও চাকরিতে এখনও পিছিয়ে নারীরা

এসময় মাদরাসার পরিচালক অধ্যক্ষ কামরুজ্জামান এর সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার গভর্নিং বডির সভাপতি মোঃ মোরশেদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু প্রমুখ। 

এ সময় অতিথিবৃন্দ মাদরাসাটির শিক্ষার্থীদের মুখে দেশাত্মবোধক গান সহ বিভিন্ন পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন। পরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আগত অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬