বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন করেছে BAGA 

২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৩ PM
পহেলা ভেশাখ উদযাপন করেছে BAGA

পহেলা ভেশাখ উদযাপন করেছে BAGA © সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষ্যে Bangladeshi Association of Greater Austin (BAGA)-এর আয়োজনে যুক্তরাষ্ট্রের Austin শহরের Vista Ridge High School-এ এক বর্ণাঢ্য ও আনন্দমুখর উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বর্ণিল নানা আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন করা হয়। 

প্রায় ১০০০ প্রবাসী বাঙালির অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। সকাল থেকেই শুরু হয় ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা, যেখানে ছিল রঙিন মুখোশ, বর্ণিল সাজসজ্জা এবং উৎসবের আমেজ। শোভাযাত্রার পর আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি এবং শিশু-কিশোরদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও, বিভিন্ন স্টলে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী বাংলা খাবার, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। 

পরিবার-পরিজন ও বন্ধুদের সাথে মিলিত হয়ে প্রবাসী বাঙালিরা এদিন বাংলা সংস্কৃতি, ঐতিহ্য এবং একতার এক অনন্য বন্ধনে আবদ্ধ হন। নতুন বছর উপলক্ষ্যে সবার মাঝে ছিল আনন্দ, আশা এবং সমৃদ্ধির প্রত্যাশা।

বিস্ফোরক ও অগ্নিসংযোগ মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
  • ১৮ নভেম্বর ২০২৬
কিউএস র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশে ৪র্থ, বিশ্বের সেরা ১ হাজারে আই…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় দুইদিন বন্ধ ঘোষণা
  • ১৮ নভেম্বর ২০২৬
অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি
  • ১৮ নভেম্বর ২০২৬
গাইবান্ধায় নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি-দপ্তর সম্পাদক গ্রে…
  • ১৮ নভেম্বর ২০২৬
সতীনের সঙ্গে কলহের জেরে প্রাণ গেল মা-ছেলের
  • ১৮ নভেম্বর ২০২৬