শিক্ষার্থীদের জন্য হলের টিকেটের দাম কমাতে বললেন সুবর্ণা

০৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:২০ PM

© ফাইল ফটো

শিক্ষার্থীদের জন্য দেশে সিনেমা হলে টিকেটের দাম কমাতে বললেন গুণী অভিনেত্রী ও সংসদ সদস্য সুর্বণা মুস্তফা। সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি। এছাড়া হলগুলো ডিজিটাল করারও দাবি জানান তিনি।

রবিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে সংরক্ষিত মহিলা আসনের এই সংসদ সদস্য এসব কথা বলেন।

নিজের বক্তব্যে নারীদের অধিকার নিয়েও কথা বলেন সুর্বণা মুস্তফা। তিনি বলেন, বাসা, স্কুল, রাস্তা কোথাও আমাদের মেয়েরা, বোনেরা ও মায়েরা নিরাপদ নয়। সবখানে তারা শারীরিক নির্যাতন, হেনস্তা ও ধর্ষণের শিকার হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

সুবর্ণা মুস্তফা অভিনীত ‘গণ্ডী’ সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। ফাখরুল আরেফীন খান পরিচালিত সিনেমাটিতে সুবর্ণার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সব্যসাচী। আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি।

ট্যাগ: বিনোদন
আজ ও কাল রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬