চুরির মামলায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক গ্রেপ্তার

১৪ আগস্ট ২০২৬, ০৮:২৫ PM
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আশ্রাফুল মামুন

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আশ্রাফুল মামুন © সংগৃহীত ও সম্পাদিত

চুরির মামলায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আশ্রাফুল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অফিসের মালামাল, গ্যাস সিলিন্ডার ও ট্রাঙ্ক অনুমতি ছাড়া সরিয়ে নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব। 

তিনি জানান, বৃহস্পতিবার রাতে ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে মামলা করা হয়। গ্রেপ্তার আশ্রাফুলকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ এরশাদ উল্লাহকে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আশ্রাফুল মামুন আগে ট্রাস্টের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) পদে কর্মরত ছিলেন। গত ৬ আগস্ট তাঁকে সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে বদলি করা হলেও তিনি নতুন পদে যোগ দেননি। এর মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অফিসের বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

গত ৮ আগস্ট সাপ্তাহিক ছুটির দিনে তিনি ট্রাস্টের অফিসিয়াল গাড়িতে করে আউটসোর্সিং গাড়িচালক মো. আবুল কালামকে সঙ্গে নিয়ে নিজের বর্তমান ঠিকানায় যান। পরে দুপুরে ধানমন্ডির ১২/এ রোডে ট্রাস্টের কার্যালয়ে ফিরে বড় চারটি বস্তা ও কয়েকটি ব্যাগে মালামাল নিয়ে অফিস ত্যাগ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া গত ১১ আগস্ট বিকেলে ময়মনসিংহ বোর্ডের একটি ট্রাঙ্ক অফিসের করিডোর থেকে ট্রাস্টের চালক শামীম মৃধার মাধ্যমে গাড়িতে করে তাঁর বাসায় নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। বিষয়টি আনসার সদস্য মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন বলে মামলায় উল্লেখ রয়েছে।

এর আগে গত ২৫ জুলাই চারটি গ্যাস সিলিন্ডার একটি ছোট কাভার্ড ভ্যানে করে সরিয়ে নেওয়ার তথ্যও মামলায় উল্লেখ করা হয়েছে। দায়িত্বরত আনসার সদস্যরা চালককে জিজ্ঞাসা করলে তিনি জানান, আশ্রাফুলের নির্দেশে সিলিন্ডারগুলো গাবতলী নেওয়া হচ্ছে।

২৫ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে দফায় দফায় ট্রাস্টের বিভিন্ন মালামাল ও চারটি গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর গত ১৩ আগস্ট ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও আলোচনার পর বৃহস্পতিবার রাতে সেটিকে মামলা হিসেবে গ্রহণ করা হয়।

সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের গাড়ি আটকে ‘মিষ্টির টাকা’ দাবির অভিযোগ, সংঘর্ষে বরসহ আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬