শিশু রামিসা হত্যা

নির্দোষ দাবি স্বপ্নার, সোহেল বললেন—মাফ করে দেন

০৩ জুন ২০২৬, ১২:২১ PM
শিশু রামিসা আক্তারকে ধষর্ণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হয়

শিশু রামিসা আক্তারকে ধষর্ণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হয় © টিডিসি ফটো

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধষর্ণের পর গলা কেটে হত্যার মামলার আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেছেন স্বপ্না আক্তার। তবে বিচারকের প্রশ্নের জবাবে সোহেল রানা বলেছেন, ‘আমাকে মাফ করে দেন’। 

বুধবার (৩ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। তখন তারা ন্যায় বিচার প্রার্থনা করেন। 

এদিন কারাগার থেকে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর বেলা ১১টা ১০ মিনিটে বিচারক এজলাসে ওঠেন। ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় বিচারক তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ ও ১৬ জনের সাক্ষ্য তাদের পড়ে শুনানো হয়। 

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যে ফাইল অনুমোদন মন্ত্রীর, ঘুষ না পাওয়ায় ৩ মাস ধরে আটকা ফাইল

এ সময় বিচারক তাদের প্রশ্ন করেন, ‘আপনারা দোষী না নির্দোষ’। জবাবে স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে বলেন, ‘আমি কিছু করি নাই, আমি নির্দোষ। আমি কিছু করি নাই।’

সোহেল রানাও নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি খালাস চাই। আমাকে মাফ করে দেন। আমার সাথে ডলার ছিল। সেটা কেউ দেখে নাই। তাকে ধরেন, স্যার (বিচারক)। সেও তো দোষী।’ এরপর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।

বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬