ভাবিকে গলা কেটে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

২৪ জুলাই ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM
নেত্রকোণা জেলা দায়রা জজ আদালত

নেত্রকোণা জেলা দায়রা জজ আদালত © টিডিসি

নেত্রকোণার পূর্বধলায় এক নারীকে গলা কেটে হত্যার দায়ে চাচাতো দেবরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার(২৪ জুলাই) দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন বলে জানিয়েছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল হাসেম।

দণ্ড প্রাপ্ত মো. রাসেল মিয়া (২৮) পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে। তিনি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। এবং নিহত নারী লিপি আক্তার (৩০) একই গ্রামের মো. আজিজুল ইসলামের স্ত্রী। আজিজুল বিজিবির পঞ্চগড় ব্যাটালিয়ন-১৮ এর ল্যান্স নায়েক।

মামলার বরাতে পিপি আবুল হাসেম বলেন, চাকরির কারণে লিপি আক্তারের স্বামী বাড়িতে থাকতেন না। এই সুযোগে আজিজুলের চাচাতো ভাই রাসেল মিয়া লিপি আক্তারকে ‘কুপ্রস্তাব’ দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। কিন্তু লিপি তাতে সায় না দেয়ায় রাসেল ক্ষিপ্ত হন। এর জেরে ২০২০ সালে ৩ অক্টোবর রাত আড়াইটার দিকে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় অ্যান্টিকাটার দিয়ে শ্বাসনালি কেটে লিপি আক্তারকে হত্যা করেন রাসেল মিয়া। এ ঘটনায় লিপি আক্তারের বড় বোন ফেরদৌসী বেগম থানায় হত্যা মামলা করেন।

পিপি আবুল হাসেম আরও বলেন, মামলার বিচার কাজ চলার সয়য় ১৫ জনের সাক্ষীর পাশাপাশি আসামি রাসেল মিয়াও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে বৃহস্পতিবার বিচারক হত্যা মামলাটির রায়ে রাসেল মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন। একই রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬