সাক্ষাৎকার

আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা, শিগগির নির্দেশনা

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর © লোগো

আগামী শিক্ষাবর্ষে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা নেওয়া হবে। শিগগিরই এ বিষয়ে ইউজিসি থেকে একটি নির্দেশনা দেওয়া হবে। আজ সোমবার বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে...
সাক্ষাৎকার নিয়েছেন টিডিসি রিপোর্ট
আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ AM

আগামী শিক্ষাবর্ষে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা নেওয়া হবে। শিগগিরই এ বিষয়ে ইউজিসি থেকে একটি নির্দেশনা দেওয়া হবে। আজ সোমবার বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

তিনি বলেন, আমরা বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতি দেখবো। তারা কীভাবে শিক্ষার্থী ভর্তি করেন সেটি পর্যালোচনা করবো। এরপর একটি নীতিমালা করা হবে।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করবো যেন আগামী শিক্ষাবর্ষ থেকেই সবগুলো বিশ্ববিদ্যালয়কে একটি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার আওতায় আনতে পারি।

এর আগে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ক্রটিমুক্ত ও নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৮০ ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ে একটি ইউনিক পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। 

তিনি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্টদের অল্প সময়ে ভর্তি পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু করার আহ্বান জানান। এছাড়া, ভর্তি প্রক্রিয়া সহজ করে দেসবাসীকে চমৎকার একটি ভর্তি পরীক্ষা উপহার দেওয়ার আহ্বান জানান।

অফিস টাইমে পপুলারে সরকারি চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্…
  • ০৬ আগস্ট ২০২৬
ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ০৬ আগস্ট ২০২৬
বিপর্যয় কাটিয়ে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ‘বিশেষ বার্তা’ মিরা…
  • ০৬ আগস্ট ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবাল
  • ০৬ আগস্ট ২০২৬
অনুপস্থিতি ফি প্রত্যাহার করল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড …
  • ০৬ আগস্ট ২০২৬
পাঁচ দাবিতে বাগেরহাটে ১১-দলীয় ঐক্যের স্মারকলিপি
  • ০৬ আগস্ট ২০২৬