সিলেটে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

১৫ জুন ২০২১, ০৫:১৫ PM
গ্যাসক্ষেত্র

গ্যাসক্ষেত্র © ফাইল ফটো

সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। নতুন এ গ্যাসক্ষেত্রটি জাকিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামে অবস্থিত।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাপেক্সের প্রকল্প পরিচালক কবির আহমেদ। তিনি বলেন, আনন্দপুর গ্রামে প্রাথমিকভাবে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ডিএসিটি করার পর সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয়েছি।

এই কর্মকর্তা আরও বলেন, কূপের গভীরে অভ্যন্তরে চাপ আছে ছয় হাজার পিএসআই। আর ফ্লটিং চাপ আছে ১৩ হাজারের বেশি। আমরা যে কূপের সন্ধান পেয়েছি তার চারটি স্তর রয়েছে। প্রথম স্তরের পরীক্ষা চলমান রয়েছে।  প্রথম দিন দুপুর ১২টা থেকে ২ পর্যন্ত ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাপ পাওয়া গেছে।

ট্যাগ: গ্যাস
রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬