ফিরে আসবেন ড. বিজন কুমার!

২০ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৪ PM

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অণুজীববিজ্ঞানী এবং গণস্বাস্থ্য কেন্দ্রের অ্যান্টিবডি ও অ্যান্টিজেন কিট আবিষ্কারক দলের প্রধান ড. বিজন কুমার শীল খুব শিগগিরই বাংলাদেশে ফিরে আসবেন বলে আশা করছে গণস্বাস্থ্য কেন্দ্র।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আশাবাদ ব্যক্ত করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

তিনি জানান, ভিসা -সংক্রান্ত কিছু জটিলতার কারণে রোববার সকাল ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সে করে সিঙ্গাপুরে পাড়ি জমান ড. বিজন কুমার শীল। তবে গণস্বাস্থ্যের করোনাভাইরাসের অ্যান্টিবডি ও অ্যান্টিজেন কিটের উন্নয়ন এবং গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন গবেষণায় ড. বিজন কুমার শীলকে প্রয়োজন।

জাহাঙ্গীর আলম মিন্টু জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে তার ভিসা প্রাপ্তিতে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন সব বিষয়ে সহযোগিতা করা হবে। আশা করছি, শিগগিরই তিনি আবার দেশে ফিরে আসবেন। কারণ তিনিও সবসময় দেশে এসে কাজ করার ইচ্ছা পোষণ করেন।

উল্লেখ্য, ড. বিজন কুমার শীল ১৯৯৯ সালে ছাগলের মড়ক ঠেকানোর জন্য পিপিআর ভ্যাকসিন আবিষ্কার করেন। ২০০২ সালে ডেঙ্গুর কুইক টেস্ট পদ্ধতি আবিষ্কার  করেন তিন। ২০০৩ সালে সিঙ্গাপুর সরকারের একজন বিজ্ঞানী হিসেবে সার্স ভাইরাসের কুইক টেস্ট পদ্ধতির আবিষ্কার করেছিলেন তিনি।

৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
যুদ্ধে ইরান জিতছে, ট্রাম্প হারছেন: মার্কিন সিনেটর
  • ২৫ আগস্ট ২০২৬
খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ
  • ২৫ আগস্ট ২০২৬
টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ, ‘পিটুনি’তে সাবেক ইউপি সদস্য …
  • ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬