কলেজ শিক্ষার্থীদের বিষয়-গ্রুপ পরিবর্তন শুরু ১৬ জানুয়ারি

১৪ জানুয়ারি ২০২২, ০১:৪৯ PM
বিষয়-গ্রুপ পরিবর্তন শুরু ১৬ জানুয়ারি

বিষয়-গ্রুপ পরিবর্তন শুরু ১৬ জানুয়ারি © ফাইল ছবি

২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল কার্যক্রমের মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন আদেশ অনুযায়ী এ প্রক্রিয়া শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের সই করা অফিস আদেশ থেকে বৃহস্পতিবার রাতে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে জানানো হয়, শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের প্রেক্ষিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ, ভার্সন, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল ও দ্বাদশ শ্রেণির অনলাইন টিসি,বোর্ড টিসি কার্যক্রমের মেয়াদ আগামী ১৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬