২০২১ পর্যন্ত অফলাইনে কোন ক্লাস রাখেনি ক্যামব্রিজ

২০ মে ২০২০, ১০:৩০ AM

২০২১ সালের গ্রীষ্ম পর্যন্ত অফলাইনে (সরাসরি) কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। যুক্তরাজ্যে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের সব ক্লাস অনলাইনে নেওয়ার ঘোষণা দিল ক্যামব্রিজ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট লোকজনের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের ঝুঁকি এড়াতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউকে প্রেস এসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, সব ক্লাস সরাসরি ক্লাসরুমের বদলে অনলাইনেই নেওয়া হবে।করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেক দেশেই এখন অনলাইনেই ক্লাস নেওয়া হচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র এএফপিকে বলেন, এই মহামারির সময় খাপ খাইয়ে নিতে প্রতিনিয়ত বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী শিক্ষাবর্ষের কোন ক্লাস সামনাসামনি নেওয়া হবে না।

‘পরপর কয়েকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে …
  • ২৫ অক্টোবর ২০২৬
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
  • ২৫ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে বসার ঘোষণা জামালপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের
  • ২৫ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এমপিও নিয়ে বড় সুখবর দিলেন বিএনপ…
  • ২৫ অক্টোবর ২০২৬
জামালপুরে ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন
  • ২৫ অক্টোবর ২০২৬
‘নিজেদের কতটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেন, সেটাই সবচ…
  • ২৫ অক্টোবর ২০২৬