প্রেমিকের মান ভাঙ্গাতে ইয়াবা নেশায় মজেছিলেন সেই ছাত্রী!

২৬ ডিসেম্বর ২০১৯, ০১:৪৬ PM

© সংগৃহীত

ব্রিটিশ কাউন্সিলের এ লেভেলের ছাত্রী বয়ফ্রেন্ডের মান ভাঙাতে কক্সবাজারে বেড়াতে যান রাজধানীর ধনাঢ্য পরিবারের মেয়ে স্বর্ণা রশিদ। খালার বাসায় যাচ্ছেন বলে পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে ওই ছাত্রী বন্ধুদের নিয়ে হোটেলে উঠেন। বয়ফ্রেন্ডের মান ভাঙাতে না পেরে তিনি অভিমানে হোটেলেই বন্ধুদের সঙ্গে ইয়াবার আড্ডায় মেতে উঠেন। আবেগের তাড়নায় অতিরিক্ত ইয়াবা সেবনের একপর্যায়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বর্ণার সহপাঠী ও কথিত বয়ফ্রেন্ড ওয়ালী আহমদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়ালী আহমদ খান ঢাকার ২২ সিদ্ধেশ্বরী রোডের মনিমান টাওয়ারের বাসিন্দা আলী রেজা খানের ছেলে। পুলিশ তাকে সন্দেহজনক ধারায় শনিবার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন।

উল্লেখ্য, স্বর্ণা রশিদ তার বন্ধু-বান্ধবের সাথে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। তারা ছিলেন সংখ্যায় ১০/১১ জন। শুক্রবার সকালে কক্সবাজার পৌঁছে হোটেল জামান নামের একটি হোটেলে তারা কক্ষ ভাড়া নেন। বিকালে সৈকত ভ্রমণ শেষেই হোটেল কক্ষে ফিরে বন্ধু-বান্ধব সবাই বসে যান মাদক সেবনে। সন্ধ্যার পর পরই মাদকের ঘোরে হুঁশ হারিয়ে ফেলেন মেধাবী ছা’ত্রী স্বর্ণা রশিদ। তাকে নিয়ে যাওয়া হয় কক্সবাজার জে’লা সদর হাসপাতালের জরুরি বিভাগে। ব্যাপারটি নিয়ে তাৎক্ষণিক হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে স্বর্ণাকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠিদের অনেকেই পালিয়ে যান। তবে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হন ওয়ালী আহমদ খানকে। পরে বিষয়টি প্রকাশ পায়।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: আগের রাতে ভোটগ্রহণকারী ৯ কর্মকর্তা …
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনে ভোটগ্রহণ আজ
  • ২৯ অক্টোবর ২০২৬
আজ যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • ২৯ অক্টোবর ২০২৬
সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬