ইডেনে কলেজে ফের দলীয় কর্মীকে পেটালো ছাত্রলীগ নেত্রীরা

১১ নভেম্বর ২০১৯, ০১:০৮ PM

ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন যুগ্ম আহ্বায়ক মিলে সুস্মিতা বাড়ৈ নামের দলীয় এক কর্মীকে মারধর করেছেন। আহত সুস্মিতা বাড়ৈকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। মারধরের শিকার সুস্মিতা বাড়ৈ ইডেন কলেজের ২০১৪-১৫ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

জানা যায়, হলের সিটবাণিজ্য নিয়ে সোমবার সকালে শাখা ছাত্রলীগের কয়েকজন যুগ্ম আহ্বায়ক মিলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের ছাত্রলীগের সদস্য সুস্মিতা বাড়ৈর ওপর হামলা করেন। হামলায় নেতৃত্ব দেন, শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা জান্নাত, রিভা আক্তার, পাপিয়া আক্তার প্রিয়া, পাপিয়া রায়, বীথি আক্তার, জারিন পূর্ণি ও ইতি আক্তার।

বঙ্গমাতা হলের শিক্ষার্থীরা জানান, বেশ কয়েক দিন ধরে কলেজে ছাত্রলীগের সদস্যরা চেষ্টা করছেন হলের পলিটিক্যাল রুম তাদের নিয়ন্ত্রণে নিতে। অন্যদিকে যুগ্ম আহ্বায়করা চেষ্টা করছেন তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। প্রথম বর্ষে যারা ভর্তি হবেন, সেই শিক্ষার্থীদের টাকার বিনিময়ে হলে তুলে সিটবাণিজ্য কেন্দ্র করে এসব সংঘর্ষ হচ্ছে। হলে সিটবাণিজ্যের পুরোটা নিয়ন্ত্রণ করে শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়করা।

এ বিষয়ে ইডেন কলেজ শাখার কয়েকজন যুগ্ম আহ্বায়ককে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি। তবে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও অভিযুক্ত রিভা মারধরের কথা অস্বীকার করেছেন।

এ ব্যাপারে জানতে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামসুন্নাহারকে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

 

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close