বাবাকে বাঁচাতে লিভারের অংশ দেবেন কুবি ছাত্রী, প্রয়োজন ১৫ লক্ষ টাকা

১৮ অক্টোবর ২০১৯, ১১:১৮ AM

বাবাকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী উর্মি আচার্য্য। বাবা নারায়ন আচার্য্য দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছেন। লিভার ট্রান্সপ্লান্ট ও পরবর্তী মেডিসিন বাবদ প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন হবে বলে তার পরিবারকে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা যায়, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত নারায়ন আচার্য্যকে চূড়ান্ত চিকিৎসা হিসেবে লিভার ট্রান্সপ্লান্ট এর কথা জানান চিকিৎসকরা। বাংলাদেশে ট্রান্সপ্লান্টে ঝুঁকি থাকলেও ব্যায়বহুল হওয়ায় ভারতে নিতে পারেনি তার পরিবার। এ কারণে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নেয়া হয়। চিকিৎসকরা সবকিছু চূড়ান্ত করে জানান, অক্টোবরের শেষের দিকে যেকোন দিন ট্রান্সপ্লান্ট করানো হবে। বাবাকে লিভারের অংশ দিবেন তার মেয়ে উর্মি আচার্য্য।

 এদিকে ট্রান্সপ্লান্ট করার আগে পাঁচ লক্ষ টাকা জমা করতে বলা হয়েছে এবং ট্রান্সপ্লান্টের পরবর্তী দুই বছর ধরে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকার মেডিসিন, আনুষাঙ্গিক খরচ সহ ১৫ লক্ষ টাকার প্রয়োজন। পারিবারিকভাবে ১৫ লক্ষ টাকা যোগাড় করা অসম্ভব হওয়ায় সকলের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

মেয়ে উর্মি আচার্য্য বলেন, ‘যুদ্ধটা এতদিন আমরা পারিবারিকভাবেই করে আসার চেষ্টা করছিলাম। কিন্তু আজ শেষ পর্যায়ে এসে একসাথে এত কম সময়ের মধ্যে যখন এতগুলো টাকার দরকার পড়ে, তখন সত্যিই মাথার উপর আকাশ ভেঙে পড়ার অবস্থা হয়।’

 

সাহায্য পাঠানোর ঠিকানা:

বিকাশ, (পার্সোনাল) – ০১৭০৩৫১৯৯৭৭,

ডাচ বাংলা ব্যাংক হিসাব নম্বর- ১৯৪১০১৪১৩২৩ (ঊর্মি রাণী আচার্য্য)।

ট্যাগ: রোগ
দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬