সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ AM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ AM
ইডেন মহিলা কলেজ

ইডেন মহিলা কলেজ © সংগৃহীত

রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা নিজেদের মর্যাদা ও স্বতন্ত্রতা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলনে ডাক দিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা জানান, রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে ঘিরে বিশ্ববিদ্যালয় গঠন ও প্রশাসনিক কাঠামো পরিবর্তনের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজে নারীর উচ্চ শিক্ষার সুযোগ মারাত্মকভাবে সংকুচিত হবে এবং অধ্যয়নরত প্রায় চল্লিশ হাজার নারী শিক্ষার্থীসহ সাত কলেজের লক্ষাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তারা আরও বলেন, সম্প্রতি প্রকাশিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় খসড়া অধ্যাদেশের মাধ্যমে ইডেনসহ ঐতিহ্যবাহী সাত কলেজের স্বাতন্ত্র্য ও মর্যাদা বিলুপ্তির আশঙ্কা তৈরি হয়েছে, যা আমাদের শিক্ষা জীবনকে গভীরভাবে প্রভাবিত করবে।

শিশুদের ‘পিআইসিইউ’ চালুসহ অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়ের পরিক…
  • ২৩ আগস্ট ২০২৬
নয়াপল্টনের কর্মী থেকে মহাসচিবের চেয়ার— রিজভীর উত্থানের গল্প
  • ২৩ আগস্ট ২০২৬
চুয়েট শিক্ষার্থীদের তৈরি রেসিং কার ও মঙ্গলযান প্রদর্শন করলে…
  • ২৩ আগস্ট ২০২৬
অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা
  • ২৩ আগস্ট ২০২৬
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে বৃক্ষ…
  • ২৩ আগস্ট ২০২৬
ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নে ন্যাশনাল পুল অব ডিজাইনার্স গঠ…
  • ২৩ আগস্ট ২০২৬