নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

৩১ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:১৮ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। 

এ সময় তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে ছাত্র সংসদের সংবিধানের খসড়া প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। পরবর্তীতে সরকার কর্তৃক গেজেট প্রকাশের পর নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।

নির্বাচনী রোডম্যাপে বলা হয়েছে, গেজেট প্রকাশের পর তিন কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর পাঁচ কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন, পনেরো কর্মদিবসের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর পাঁচ কর্মদিবসের মধ্যে নির্বাচন তফসিল ঘোষণা করা হবে। 

তফসিল ঘোষণার পরবর্তী ষোল কর্মদিবসের মধ্যে সংবিধি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ, দাখিল, যাচাই বাছাই, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর পরবর্তী দশ কর্মদিবস পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। রোডম্যাপ অনুযায়ী, গেজেট প্রকাশের সর্বোচ্চ ৫৪ কর্মদিবসের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। এতে সম্ভাব্য নির্বাচনের তারিখ ধরা হয়েছে ১১ ডিসেম্বর ২০২৫।

তবে শিক্ষার্থীদের দাবি গুলা হলো, ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে খসড়া সংবিধি প্রস্তুত, দুই কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন, তিন কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন, পরবর্তী দশ কর্মদিবসের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হবে, চূড়ান্ত তালিকা প্রকাশের পর পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে তফসিল ঘোষণা করা হবে এবং পরবর্তী চৌদ্দ কর্মদিবসের মধ্যে সংবিধি অনুযায়ী নির্বাচন কার্যক্রম গ্রহণ করা হবে, পরবর্তী দশ কর্মদিবসের মধ্যে নির্বাচনী প্রচারণা সম্পন্ন করা হবে, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার তারিখ ১৮ নভেম্বর । 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬