জবি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মেহেদী, সম্পাদক ইউছুব

০৮ আগস্ট ২০২৫, ০৮:০০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০২:০৪ AM
মো. মেহেদী হাসান ও ইউছুব ওসমান

মো. মেহেদী হাসান ও ইউছুব ওসমান © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী ও দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী  প্রতিবেদক ইউছুব ওসমান।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব, উপদেষ্টা নোমান আল আব্দুল্লাহ, রায়হান উদ্দিন, নজরুল ইসলাম, আরমান হাসান, প্রধান  নির্বাচন সমন্বয়ক ও সদ্য সাবেক সভাপতি সুবর্ণ আসসাইফ, সহকারী নির্বাচন সমন্বয়ক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আহনাফ ফাইয়াজ, নতুন নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা।

এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা টাইমস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ শাহরিয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে চ্যানেল আই অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রিদুয়ান ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে সারাবাংলা ডট নেটের জবি করেসপন্ডেন্ট আবু সুফিয়ান সরকার শুভ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দেশ রূপান্তরের জবি প্রতিনিধি ফাতেমা আলী, অর্থ সম্পাদক বার্তা ২৪ এর জবি প্রতিবেদক সোহানুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য রাইজিং বিডির লিমন ইসলাম এবং দ্যা ডেইলি ক্যাম্পাসের জুনায়েদ মাসুদ নির্বাচিত হয়েছেন।

 এ সময় প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক বলেন, সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। আশা করি নতুন নেতৃত্ব সবাইকে সাথে নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণেও ভূমিকা রাখবে।

এসময় জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে জবি প্রেসক্লাব সবসময়ই কাজ করে এসেছে। নতুন নেতৃত্বও বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও দেশের কল্যাণে কাজ করে যাবে বলে প্রত্যাশা করছি।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬