ব্রিটিশ কাউন্সিলের অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০২৫ প্রোগ্রামে আবেদনের সুযোগ

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
ব্রিটিশ কাউন্সিল

ব্রিটিশ কাউন্সিল © ছবি: ওয়োসাইট থেকে

ব্রিটিশ কাউন্সিল স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০২৫ প্রোগ্রামে অংশ নিতে আবেদন আহ্বান করেছে। এবারের অ্যালামনাই প্রোগ্রামটি ১১তম। এর আগে ১০ বার অ্যালামনাই অ্যাওয়ার্ডের আয়োজন করেছিল ব্রিটিশ কাউন্সিল। চার ক্যাটাগরিতে পুরস্কারের জন্য আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। উচ্চশিক্ষা বিষয়ক ও সাংস্কৃতিক যোগাযোগের সুযোগ তৈরিতে এ অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

অ্যালামনাই অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বের প্রতিযোগী ও বিজয়ীদের নাম ২০২৫ সালে ঘোষণা করা হবে। এ ছাড়া ডিজিটাল প্রচারণার মাধ্যমে বিজয়ীদের গল্প ও সাফল্য বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে। পুরস্কার বিজয়ীদের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের পরিচিতি বাড়ানো, পেশাগত নেটওয়ার্ক বিস্তৃত করা এবং ক্যারিয়ার উন্নত করার সুযোগ থাকে। আবার যুক্তরাজ্যে পেশাগত নেটওয়ার্কিং ভ্রমণের সুযোগও পাবেন বিজয়ীরা।

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য ও ইতিবাচক অর্জনের প্রভাবকে গুরুত্ব দিতে সায়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি, কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি, সোশ্যাল অ্যাকশন এবং বিজনেস অ্যান্ড ইনোভেশন—এই চার ক্যাটাগরিতে ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রোগ্রামে অংশ নিতে আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ২১ অক্টোবর।

ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে প্রোগ্রামে আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

অ্যাওয়ার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ

*আবেদনের শেষ তারিখ: ২১ অক্টোবর, ২০২৪–তারিখের ১১টা পর্যন্ত;

*আবেদনকারীদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ: অক্টোবর-নভেম্বর ২০২৪; 

*ফাইনালিস্টদের নাম ঘোষণা: ডিসেম্বর ২০২৪-ফেব্রুয়ারি ২০২৫;

অ্যালামনাই অ্যাওয়ার্ড সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

নেত্রকোনায় গরুর পেঁপেগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এবার গোলাম আজমের জুতাপেটার ছবি টাঙালেন ছাত্র ফেডারেশন নেতা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাব সদস্যের বিরুদ্ধে চলাচলেরে রাস্তা বন্ধ করা ও ভয়ভীতি দ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৩০ শোরুম ম্যানেজার, আবেদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঘাটে পড়ে ছিল দুই জোড়া স্যান্ডেল, পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now