ঢামেক ও মুগদা মেডিকেলের সাবেক অধ্যাপক ডা. আফরিনা বেগম মারা গেছেন

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ PM
অধ্যাপক ডা. আফরিনা বেগম

অধ্যাপক ডা. আফরিনা বেগম © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ ও মুগদা মেডিকেল কলেজের গাইনি বিভাগের সাবেক অধ্যাপক ডা. আফরিনা বেগম মারা গেছেন। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ডা. আফরিনা বেগম চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য ছিলেন। তার স্বামী অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বিএমএর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক। মৃত্যুকালে ডা. আফরিনা পরিবার পরিজন, বন্ধু-স্বজন ও ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন ডা. আফরিনা বেগম। চমেকের ২৪তম ব্যাচের এই শিক্ষার্থী পরবর্তীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে গাইনি বিষয়ে এফসিপিএস সম্পন্ন করেন।

সরকারি চাকরিকালে ডা. আফরিনা ঢাকা মেডিকেল কলেজ এবং মুগদা মেডিকেল কলেজে অধ্যাপনা করেন। তিনি মুগদা মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

এদিকে আজীবন সদস্য ডা. আফরিনা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। সংগঠনটির দপ্তর সম্পাদক ডা. শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শোক বার্তায় বিএমএর ভারপ্রাপ্ত সভাপতি ডা. কনক কান্তি বড়ুয়া ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী মরহুমা ডা. আফরিনা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া, মরহুমার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬