মধ্যরাতে খাট থেকে নামতেই সাপের ছোবল, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের তৎপরতায় বাঁচল প্রাণ

২২ আগস্ট ২০২৬, ০৯:১৯ AM
সাপে কাটা রোগিকে তাৎক্ষণিক চিকিৎসা

সাপে কাটা রোগিকে তাৎক্ষণিক চিকিৎসা © টিডিসি ছবি

মধ্যরাতে প্রস্রাব করতে খাট থেকে নামতেই পায়ে ছোবল দেয় বিষধর কালাচ সাপ। সঙ্গে সঙ্গে আলো জ্বালিয়ে সাপটিকে দেখে ফেলেন ওই ব্যক্তি। দেরি না করে কবিরাজের কাছে না গিয়ে মাত্র ৩০ মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছান তিনি। পরে চিকিৎসকের তৎপরতায় অ্যান্টিভেনম প্রয়োগ করা হলে প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি। বর্তমানে তিনি সুস্থ আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনার বিস্তারিত জানিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আরিফুল ইসলাম।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘গতকাল রাত ৩.৪৪ মিনিটে এক রোগী এসে বললো তাকে সাপে কামড় দিয়েছে। কামড়ানোর ইতিহাস, সাপের ধরণ শুনে বুঝলাম কালাচ সাপের কামড় হতে পারে।’

পরে রোগীর সঙ্গে থাকা সাপের ছবি দেখে সেটি কালাচ বলে নিশ্চিত হন চিকিৎসক। তিনি লেখেন, ‘পরে উনি ছবি দেখালে নিশ্চিত হলাম এটা কালাচ সাপ। উনারা সাপ মেরে ছবি তুলে এনেছিলেন।’

ঘটনার বর্ণনা দিয়ে ডা. আরিফুল ইসলাম বলেন, ‘রাতে উনি প্রসাব করার জন্য উঠে মাত্রই খাট থেকে নিচে পা দিয়েছে আর সাথে সাথেই কামড়। পরে আলো দিয়ে দেখে কালাচ সাপ চলে যাচ্ছে।’

ছোবল খাওয়ার পর ওই ব্যক্তি দ্রুত হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন। কবিরাজের কাছে না গিয়ে হাসপাতালে আসায় তার স্বজনেরও প্রশংসা করেন চিকিৎসক। তিনি লেখেন, ‘উনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ৩০মিনিটের মধ্যেই হাসপাতালে চলে আসছে কবিরাজের কাছে না গিয়ে তার জন্য ভাইকে ধন্যবাদ জানিয়েছি।’

রোগীর শরীরে কিছু লক্ষণ প্রকাশ পাওয়ায় এবং সাপটি তীব্র বিষধর হওয়ায় সময়ক্ষেপণ না করে অ্যান্টিভেনম প্রয়োগ করেন চিকিৎসক। এরপর রোগীকে ফলোআপে রাখা হয়।

ডা. আরিফুল ইসলাম বলেন, ‘কিছু লক্ষণ প্রকাশ পেয়েছিলো সাথে সাপ তীব্র বিষধর হওয়ায় আমি সময়ক্ষেপন না করে আমাদের কাছে থাকা এন্টিভেনাম দিয়ে দিই এবং ফলোআপে রাখি।’

রাতভর রোগীকে পর্যবেক্ষণে রাখার পর সকালে তার অবস্থা ভালো রয়েছে বলে জানান চিকিৎসক। তিনি লেখেন, ‘ঐ রোগীকে ফলোআপ দিতে দিতেই সকাল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রোগী এখন ভালো আছে, আশা করি আগামীকাল ছুটি দিতে পারবো।’

সাপে কাটলে কবিরাজের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘পরামর্শ থাকবে সাপে কাটলে কবিরাজের কাছে না গিয়ে হাসপাতালে আসুন।’

পোস্টে স্বাস্থ্যসেবায় ভালো কাজের খবরও প্রচারের আহ্বান জানান ডা. আরিফুল ইসলাম। তিনি লেখেন, ‘জানি কোনো সংবাদমাধ্যম আমাদের এ সফলতা কখনোই প্রচার করবে না। কিন্তু কোনোভাবে এন্টিভেনাম শর্ট সাপ্লাই থাকলে, রোগীকে উন্নত চিকিৎসার জন্য কোথাও রেফার করলেই তাদের ভরি ভরি নিউজ।’

তিনি আরও বলেন, ‘আপনারা সবসময় আমাদের দোষ না খুজে ভালো কাজগুলোকেও তো প্রচার করতে পারেন এতে আমরা আরো উৎসাহিত হবো আশা করি।’

নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9