ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২৯ জুন ২০২৬, ১০:৪৯ AM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মারা গেছে ৬০ শিশু।

সোমবার (২৯ জুন) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।

মৃত শিশু হলো নয় মাস বয়সী ছেলে। সে ময়মনসিংহের তারকান্দা এলাকার। ২৭ জুন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টায় শিশুটি মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ২৩ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে।

গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় দুই হাজার ৪২৭ জন শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে দুই হাজার ২৭২ শিশু। মৃত্যু হয়েছে ৬০ টি শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৯৫ জন শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৭ জন শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হাম আইসোলেসন ওয়ার্ডের ফোকাল পারসন জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. ওমর ফারুক বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৬০ জনে দাঁড়িয়েছে। এ সময় নতুন ২৩ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

তিনি আরও বলেন, তবে কয়েক সপ্তাহ আগের তুলনায় বর্তমানে রোগীর চাপ ধীরে ধীরে কমছে। প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ার সংখ্যা কমেছে এবং অনেক শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তবুও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। তাই অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা দিলেই দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা নিশ্চিত করতে হবে।

ডা. মো. ওমর ফারুক বলেন, হাসপাতালে নবজাতকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অত্যাধুনিক এনআইসিইউ সরঞ্জাম ইতোমধ্যে এসে পৌঁছেছে। খুব শিগ্‌গিরই এসব যন্ত্রপাতি স্থাপন ও পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে পূর্ণাঙ্গভাবে সেবা চালু করা হবে। এনআইসিইউ চালু হলে সংকটাপন্ন নবজাতকদের আরও আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে, যা শিশু মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬